ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকা-১৭ উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র জমা দিলেন জাপার প্রার্থী কাজী মামুন


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ২:৫৩

জাতীয় সংসদের ১৯০ ঢাকা ১৭ আসনের আসন্ন উপনির্বাচনে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মনোনীত লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মো. মামুনূর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্টিং অফিসার মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্রটি জমা দেয়া হয়।

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেয়ার সময় জাপার প্রার্থী মো. মামুনূর রশিদের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, মিজানুর রহমান দুলাল, জহির উদ্দিন জহির, শাহ আলম তালুকদার,  ইসরাফিল হোসেন মিয়া, আমিনা হাসান, হাসনা হেনা, মঞ্জুরুল হক সাচ্চা, এজাজ আহমেদ, এম মুহিবুর রহমান, সাজিউল ইসলাম রকি, ছাত্রনেতা আবু সাঈদ লিয়ন ও মিশু আহমেদসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

উল্লেখ মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের মধ্যে রয়েছে রিট পিটিশনে লাঙ্গল প্রতীকের ১১৫৩/২০০০ সালের মামলার রায়ের কপি। এছাড়া ২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে অনুমোদিত ও তৎকালীন মহাসচিব স্বাক্ষরিত দলীয় গঠনতন্ত্রের প্রথম মুদ্রণ কপি।

এমএসএম / এমএসএম

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন : আসিফ মাহমুদ