আজ আসছে না ফাইজারের টিকা
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রাত ১১টা ২০ মিনিটে আসার কথা থাকলেও আজ আসছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (৩০ মে) দুপুরে নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, ফাইজারের যেই টিকা রাতে আসার কথা ছিল, সেগুলো আজ আসছে না। নির্দিষ্ট যে ফ্লাইটটি টিকা নিয়ে আসার কথা ছিল, সেটি আমরা পাইনি। সেক্ষেত্রে টিকা আসতে কিছুটা দেরি হতে পারে।
এর আগে শনিবার (২৯ মে) বিকেলে অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।
কোভ্যাক্স প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) উদ্যোগে।
এই জোটের মাধ্যমে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করার কথা। কোভ্যাক্স থেকে প্রথম পর্যায়ে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিশ্বজুড়ে টিকার সংকট দেখা দেওয়ায় তা সম্ভব হচ্ছে না। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই কোভ্যাক্স থেকে টিকা পাওয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে টিকার সংকট তৈরি হওয়ায় তা পিছিয়ে যায়।
গত বৃহস্পতিবার (২৭ মে) দেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামে উৎপাদিত ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এটি নিয়ে দেশে চারটি টিকার অনুমোদন দেওয়া হলো। এর আগে ২৪ মে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চেয়ে আবেদন করা হয়।
বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদফতর জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন দেয়। অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ফাইজারের টিকা ১২ এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। টিকাটি দুই ডোজের। প্রথম ডোজ নেয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
জামান / জামান
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার
দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু ২৭ জুলাই
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
সাবেক আইজিপি বেনজিরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬
এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ
দেশজুড়ে বৃষ্টির আভাস, ৫ দিন পর বাড়বে বর্ষণের প্রবণতা
অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী