ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তুরস্কের দাবানলে উপকূলীয় রিসোর্ট ক্ষতিগ্রস্ত, নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১:৩৭

তুরস্কে ভয়াবহ দাবানলে উপকূলের রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। দেশটির দক্ষিণাঞ্চলীয় মানাবগাত শহরে দুজনের মৃত্যু হয়। দমকলকর্মীরা ষষ্ঠ দিনের মতো আগুন নেভানোর চেষ্টা করছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, গতকাল দুজন নিহত হওয়ার পাশাপাশি ১০ জন আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর রয়টার্সের

তুর্কি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত যে ১০০টি দাবানল ছড়িয়ে পড়েছে তার মধ্যে বেশিরভাগই অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে মানাবগাত, মিলাস ও মারমারিস শহরে আগুন বেড়েছে। বনমন্ত্রী বাকির পাকদেমিরলি বলেছেন কিছু আবাসিক এলাকায় এবং হোটেল খালি করা হয়েছে।

তুর্কি দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলকর্মীরা পর্যটন শহর বোদরামে আগুন ভয়াবহ রূপ ধারণ করলে বেশ কিছু সংখ্যক পর্যটক এবং হোটেল স্টাফকে নৌকা যোগে সরিয়ে নেয়া হয়। পাকদেমিরলি দাবি করেন, রোববার সকালে শহরটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তুরস্কের এই ভয়াবহ দাবানল নেভা রাশিয়া, ইউক্রেন, ইরান এবং আজারবাইজান থেকে দমকলকর্মী নিয়োগ করা হয়েছে। এসব দেশ তুর্কি সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

দাবানলের প্রকোপ বাড়ায় দেশটির দক্ষিণাঞ্চলের কিছু এলাকাকে ‘দুর্যোগ এলাকা’ ঘোষণা করেছেন সেদেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বুধবার থেকে তুরস্কের কিছু এলাকায় দাবানলের কারণে বহু গাছপালা পুড়েছে। আগুন গ্রাম এবং কিছু পর্যটন এলাকায়ও ঢুকে পড়েছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮