ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সুপ্রিমকোর্টে কালোব্যাজ পরে দায়িত্ব পালন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১:৪০

জাতীয় শোক দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরসহ উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করছেন।

রোববার সুপ্রিমকোর্টে সরেজমিন এমন চিত্র দেখা গেছে। দুপুর ১২টার দিকে রেজিস্ট্রার জেনারেল কার‌্যালয়ে গিয়ে দেখা গেছে, শোক দিবস উপলক্ষে সবাই কালো ব্যাজ ধারণ অফিসিয়াল দায়িত্ব পালন করছেন।

সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান ঢাকাটাইমসকে বলেন, শোক দিবস উপলক্ষে সবাই কালোব্যাজ ধারণ দায়িত্ব পালন করছেন।

সরেজমিন দেখা যায়, রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার, রেজিস্ট্রার জেনারেলের ব্যক্তিগত কর্মকর্তাসহকর্মকর্তা-কর্মচারী সবাই কালো ব্যাজ ধারণ করে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। এর আগে গত ৩১ জুলাই এ বিষয়ে প্রধান বিচারপতি একটি আদেশ জারি করেন।

এতে বলা হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হবে ভাব গাম্ভীর্যের সঙ্গে। এ জন্য পুরো আগস্ট মাসব্যাপী সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।

আদেশে স্বাক্ষর করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আকবর আলী।

প্রীতি / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের