ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববির বঙ্গবন্ধু হলের শৌচাগার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ১২:৩০
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
 
মঙ্গলবার (২০ জুন) ভোরের দিকে উদ্ধার করা এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়৷ বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন৷ 
 
অস্ত্র উদ্ধারের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, ‘পঞ্চম তলার একটি শৌচাগারের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে ফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
 
হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোরের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি বাথরুমের ওপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্টাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেওয়া হয়। পরে হল প্রভোস্টকে ফোনে বিষয়টি জানানো হয়৷
 
প্রসঙ্গত,এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?