ববির হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিক্ষোভ, প্রোভোস্টের পদত্যাগের দাবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হলগুলো থেকে বারবার বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় কঠোর ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেনের পদত্যাগ দাবি করেন তারা।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টায় একাডেমিক ভবনের নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বারবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলেও হল প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। এতে সন্ত্রাসীরা অভয় পেয়ে শিক্ষার্থীদের সামনেই দিন-দুপুরে হলে অস্ত্র মজুতের মতো ঘটনা ঘটাচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় এসব অস্ত্র ব্যবহৃত হলে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার বঙ্গবন্ধু হলের প্রভোস্টকে নিরাপত্তাহীনতার কথা জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। মঙ্গলবার ভোরের দিকে সাধারণ শিক্ষার্থীরা শৌচাগারে বেশকিছু অস্ত্র উদ্ধার করে তাকে জানালেও তিনি হলে আসেননি। এভাবে আর চলতে দেওয়া যায় না বিধায় আমরা রাস্তায় নেমেছি।
শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করে বলেন, যদি হলের শিক্ষার্থীদের নিরাপত্তায় কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয় তাহলে তাদের দায়িত্বে থাকা অনুচিত। হলে অস্ত্র মজুতের ঘটনায় জড়িতদের বিচার না করতে পারলে বঙ্গবন্ধু হলের প্রভোস্টের পদত্যাগ করতে হবে। অন্যথায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম, সমাজবিজ্ঞান বিভাগের রাকিব হাসান রনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুম্মান হোসেন, মার্কেটিং বিভাগের রাজু মোল্লা, ব্যবস্থাপনা বিভাগের ইরাজ রব্বানী প্রমুখ। এসময় অস্ত্র মজুতের ঘটনার বিচারের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন তারা।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা বিক্ষোভ করতেই পারে। তবে হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় কারা জড়িত বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।তবে হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় কারা জড়িত বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, আজ ভোরের দিকে বঙ্গবন্ধু হলের পঞ্চম তলার শৌচাগার থেকে দা, কাঁচি, পাইপ, স্টাম্পসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে হল কর্তৃপক্ষের কাছে জমা দেন শিক্ষার্থীরা। এর আগে গত ৩ জুন শেরে বাংলা হলে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে দুই শতাধিক জিআই পাইপ, রড, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেন হল প্রভোস্ট আবু জাফর মিয়া। এ ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে সাময়িক বহিষ্কার করে শেরে বাংলা হল কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied