মা হলেন দীপিকা
মা হলেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। বুধবার (২১ জুন) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সহ-অভিনেতা শোয়েবের সঙ্গে বিয়ের পাঁচ বছর পর এই দম্পতির সংসারে এলো নতুন সদস্য।
তবে সময়ের অনেকটা আগেই সন্তানের জন্ম হওয়ায় শোয়েব দুশ্চিন্তায় থাকলেও, চিকিৎসকের কথায় সেই চিন্তা দূর হয়েছে। মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
সন্তান হওয়ার সুখবর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শোয়েব। তিনি লিখেছেন, ‘২১ জুন ভোরে আমাদের কোল আলো করে এলো পুত্রসন্তান। সময়ের আগে এসেছে ছেলে। তবে মা ও সন্তান সুস্থ রয়েছে।’
২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম রাখেন ফয়জা। তা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
এমএসএম / এমএসএম
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
Link Copied