নতুন পরিচয়ে নোরা ফাতেহি
এতদিন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও অভিনেত্রী হিসেবে আলোচনায় ছিলেন নোরা ফাতেহি। এবার নতুন আরও দুটি পরিচয় যুক্ত হলো এ বলিউড তারকার।
নিজের গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে তুলে ধরলেন নোরা। একই সঙ্গে প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন। যদিও এর আগে ফিফা বিশ্বকাপ মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে তাঁকে গলা মেলাতে দেখা গেছে, তবে সেটি তাঁর কণ্ঠশিল্পী পরিচয় তুলে ধরে না। কিন্তু নিজেই গেয়েছেন ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের একক গান। এবং এই গানের মিউজিক ভিডিও প্রযোজনাও করেছেন তিনি।
এর মধ্য দিয়ে কণ্ঠশিল্পী ও প্রযোজক দুই পরিচয়ে নতুনভাবে নিজেকে মেলে ধরা। নোরার গানের ভিডিওটি পরিচালনা করেছেন মরক্কোর পরিচালক আবদেররাফিয়া এল আবদিউই এবং কোরিওগ্রাফি করেছেন ভারতের রাজিত দেব।
গানের টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিলেন নোরা। এখন দেখার অপেক্ষা গান প্রকাশের পর দর্শক-শ্রোতার কী প্রতিক্রিয়া হয়। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নোরা বলেছেন, ‘সেক্সি ইন মাই ড্রেস’ গানটি প্রকাশের মধ্য দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি দারুণ লাগছে। এটি একটি আন্তর্জাতিক ট্র্যাক, যেখানে আমাকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন সবাই; যা শ্রোতার হৃদয় আন্দোলিত করবে বলেই আমার বিশ্বাস।’
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন