ভারতে আগস্টেই আসছে করোনার তৃতীয় ঢেউ : গবেষণা
চলতি মাসেই ভারতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। আইআইটির একটি গবেষণায় এই দাবি করা হয়েছে। তৃতীয় ঢেউয়ের সময় সেদেশে দৈনিক এক থেকে দেড় লাখ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অক্টোবর মাসে সংক্রমণ শিখর ছুঁতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
সংবাদ সংস্থা ব্লুমবার্গ একটি রিপোর্টে জানিয়েছে, আইআইটি হায়দরাবাদের মথুকুমাল্লি বিদ্যাসাগর ও আইআইটি কানপুরের মণীন্দ্র আগারওয়াল নামের দুই গবেষক করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়ে এই দাবি করেছেন। একটি গাণিতিক মডেলের উপর নির্ভর করে এই দাবি করেছেন তাঁরা।
গবেষকদের মতে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবথেকে বেশি পড়তে পারে কেরালা ও মহারাষ্ট্রে। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখের বেশি হয়েছিল। তবে এক্ষেত্রে সেটা দেড় লাখের মধ্যে থাকবে বলেই দাবি করেছেন তাঁরা।
বর্তমানে করোনাভাইরাসে টালমাটাল অবস্থা সমগ্র বিশ্বে। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। বর্তমানে করোনায় আক্রান্তের দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জন। মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ৮০৮ জন।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক