ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরো ১৯ জনের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১০:৫৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৯ জন মারা গেছেন।  সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
 
মঙ্গলবার ( ৩ আগষ্ট ) রামেক  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন, উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনামুক্ত(নেগেটিভ) হওয়ার পরও ১ জন মারা গেছেন। 
 
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৭ জন,নাটোরের  ৫ জন,পাবনার ১ জন, নওগাঁর ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন করে মারা গেছেন । যাদের মধ্যে  ৯ জন পুরুষ এবং ১০ জন নারী।  মৃতদের ৮ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১  মারা গেছেন।
 
মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪৩৭ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৭৩ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭২ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন।
 
এর আগে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের, তারমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। একই দিন রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৬ জনের, এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৭ দশমিক ৭৪ শতাংশ,   চাঁপাই নবাবগঞ্জের ৩৮ দশমিক ৬৪ শতাংশ এবং নাটোরের ১৪ দশমিক ৭৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে ।

এমএসএম / এমএসএম

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি