ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

২৪ রুশ কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১১:৪৯

২৪ রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব কূটনীতিককে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসের

রাশিয়ায় মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে অন্তত ২০০ রুশ কর্মীকে বহিষ্কারের কয়েক দিনের মধ্যে ওয়াশিংটন এ পদক্ষেপ নিল। তার দেশের কূটনীতিকদের কাল্পনিক অভিযোগে যুক্তরাষ্ট্র বহিষ্কার করছে বলে অভিযোগ করেন রুশ রাষ্ট্রদূত।

রুশ রাষ্ট্রদূত বলেন, যে ২৪ কূটনীতিককে আমেরিকা বহিষ্কার করেছে তাদের স্থলে নতুন কূটনীতিক পাঠানো সম্ভব হবে না কারণ, আমেরিকা হঠাৎ করে রুশ কূটনীতিকদের ভিসা দেয়ার আইন কঠিন করে ফেলেছে।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ কূটনীতিকদের দায়িত্ব পালনের মেয়াদ কমিয়ে তিন বছর করে দেয় ওয়াশিংটন। অন্য কোনো দেশের কূটনীতিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়নি।

মার্কিন সরকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ ও সাইবার হামলা চালানোর জন্য মস্কোকে দায়ী করে গত মার্চ মাসে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। এরপর আমেরিকা ও রাশিয়া পরস্পরের আটজন করে কূটনীতিককে বহিষ্কার করে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮