ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুবাইয়ে এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন


সামসুর রহমান সোহেল, সংযুক্ত আরব আমিরাত photo সামসুর রহমান সোহেল, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ১৫-৭-২০২৩ বিকাল ৫:৪৫

দুবাই বাংলাদেশ কন্সুলেটে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আবেদনকৃত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।
গত ১৩ জুন থেকে স্মার্টকার্ডের পরীক্ষামূলক কাজ শুরু করে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট। এরপর চলতি মাসের শুরু থেকে প্রশিক্ষিত লোকবল দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে এই দুই মিশন।

এর আগে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন গত ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত। এরপর মিশনগুলোর মাধ্যমে এনআইডি দেওয়ার কাজ তদারকিতে আমিরাতে আসেন নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালকসহ ১৮ সদস্যের একটি প্রশাসনিক ও কারিগরি টিম।প্রধান অতিথি বলেন, এটি আমিরাতের মাধ্যমে একটি পাইলট প্রজেক্ট, যা পরবর্তীতে সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত করা হবে বলে।জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের অমিল রয়েছে অসংখ্য প্রবাসীর। সমাধানের জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান আমিরাত প্রবাসীরা৷এ বিষয়ে রাষ্ট্রদূত আবু জাফর জানান, এই মুহূর্তে সংশোধন করা সম্ভব না৷ আপাতত কেবল নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন গ্রহণ করা হবে। তবে আগামীতে সংশোধন চালুর ব্যবস্থা করা হতে পারে।
এর আগে ১০ জুলাই আবুধাবির বাংলাদেশ দূতাবাসেও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা