ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

জাতীয় পার্টির কাছে আওয়ামী লীগ-বিএনপি নিরাপদ: বাবলা


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৫-৭-২০২৩ রাত ৯:১৫

জাতীয় পার্টির কো: চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আওয়ামী লীগ চায় ক্ষমতায় থাকতে। আর বিএনপি চায়, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে।। আওয়ামী লীগ নেতারা বলছেন, ক্ষমতায় যেতে না পারলে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে। আর বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তাদের ধারণা, তাদের দলটি দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। তবে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ-বিএনপির দুই দলের নেতাকর্মীরা নিরাপদে রাজনীতি করতে পারবে। কারণ দেশের সাধারণ মানুষ যেমন জাতীয় পার্টির কাছে নিরাপদ, তেমনি আওয়ামী লীগ,বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল জাতীয় পার্টির কাছে নিরাপদ। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুরে ৪৭ নং ওয়ার্ডের ডিআইটি পুকুর পাড়ে আয়োজিত এক স্মরণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত স্মরণ সমাবেশে বাবলা আরো বলেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান প্রতিসিংসার রাজনীেিত বিশ্বাসী ছিলেন না। তাই প্রতিহিংসার রাজনীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা-দারিদ্র-মুক্ত, বৈষম্যহীন ,অসাম্প্রদায়িক ও ইসলামী মুল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠর জন্য জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতা আনার জন্য নিজ নির্বাচনী এলকা শ্যামপুর-কদমতলীর সাধারণ মানুষের প্রতি আহবান জানান জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। এর আগে কদমতলী থানার ৫৮ নং ওয়ার্ডের কদমতলীর শিল্পাঞ্চলের ৮ নং সড়কে আরো একটি স্মরন সমাবেশের আয়োজন করে কদমতলী থানা জাতীয় পার্টি। ঐ সমাবেশেও বক্তব্য রাখেন সৈয়দ আবু হোসেন বাবলা। সমাবেশ শেষে দুই স্থানে প্রায় তিন হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এমপি বাবলা। স্মরণ সমাবেশ দুইটিতে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদ জহিরুল আলম রুবেল, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমির উদ্দীন অঅহমেদ ঢালু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এম এ সোবহান, শারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, কদমতলী থানার সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামন ও যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লিপি। কদমতলী থানা জাপার স্মরন সমাবেশে বাবলা বলেন, প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মুল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি যেমন রাষ্ট্র ধর্ম ইসলাম, ও শুক্রবার সরকারী ছুটি প্রদান করেছিলেন। ঠিক তেমনি শ্রৗকৃঞ্চের জন্মাষ্টমী ও বাংলা নববর্ষের দিনেও সরকারী ছুটি প্রদান করেছিলেন। তিনিই প্রথম রাষ্ট্র নায়ক যিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছিলেন। একই সঙ্গে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণার উদ্যোগ পল্লীবন্ধু এরশাদই সর্ব প্রথম নিয়েছিলেন। এরশাদ বাংলাদেশের সড়ক যোগাযোগ সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। ১৭ হাজার কিলোমিটার কাঁচা ও ৮ হাজার কিলোমিটার পাঁকা সড়ক এরশাদ নির্মান করেছিলেন। একই সঙ্গে আমার নির্বাচনী এলাকা পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতু সহ সারা দেশে ছোট বড় ৫৮০ সেতু এরশাদ নয় বছরে তার শাসনামলে সম্পন্ন করেছিলেন।

এমএসএম / এমএসএম

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন