পবিপ্রবি রোভারের ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান আয়োজিত হয়েছে। গতকাল (২০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর সম্মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপস্থিত হয়ে এ অভিযানের সূচনা করেন। এসয় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ জাহিদ হাসান, সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল তৌফিক হাসান, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিন,পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফসহ রোভার ও গার্ল ইন রোভারের অন্যান্য সদস্যরা।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিভিন্ন দেশীয় ফলের গাছ রোপন ও ডেঙ্গু প্রতিরোধক স্প্রে করা হয়। পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, "ডেঙ্গু মরণঘাতী একটি রোগ। সকলকেই ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। "
সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে একটি র্যালি আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্