ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চবি সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী 


ফয়েজ রেজা  photo ফয়েজ রেজা
প্রকাশিত: ২১-৭-২০২৩ দুপুর ৪:২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স স্টুডেন্টস ফোরাম অফ সোসিওলজি-ইএসএফএস ঢাকা এর ঈদ পুনর্মিলনী ২০২৩ সম্পন্ন হয়েছে। ২১ জুলাই শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন। 


বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ ইমাম আলী, বিজিএমইএ বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন ও টেকনোলজি, চট্টগ্রাম এর উপাচার্য ড. ওবায়দুল করিম,


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. বিন কাশেম, অবসরপ্রাপ্ত সচিব মাহবুবুল আলম, , অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম বাদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মহাপরিচালক জসীম উদ্দিন।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইএসএফএস-এর প্রেসিডেন্ট আজহারুল ইসলাম শাহজাহান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ১ম ব্যাচের একমাত্র নারী শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা রওশন আরা এর উপস্থিতি ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানে প্রদর্শন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি এবং একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি।


অনুষ্ঠানে ১ম ব্যাচ থেকে ৫১তম ব্যাচ পর্যন্ত প্রায় ৩০০ জন প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাসুদ আহমেদ শিহাব, এডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ এবং তামান্না তাসমিয়া তুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিগান এবং সহ সভাপতি আনসারী বানু। 

Sunny / Sunny

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা