খরা ও কৃষি গবেষণায় রবীন্দ্রনাথের উদ্যোগসমূহ বিশ্লেষিত হওয়া প্রয়োজন
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে খরা, ঘুর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের কবলে পড়ছে বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে "জাতীয় খরা সম্মেলন ২০২৩"। সম্মেলনে খরা মোকাবেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগসমূহ বিশ্লেষিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।
রবি উপাচার্য বলেন,খরা হল বিশ্বের সবচেয়ে ক্ষতিকর এবং ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম। খরা মারাত্মকভাবে কৃষি, অর্থনীতি, পানি সম্পদ, পরিবেশ এবং সমাজকে প্রভাবিত করে।এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের সমাজচিন্তার প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন,
১৯০৪ সালে রবীন্দ্রনাথের 'স্বদেশী সমাজ' প্রবন্ধটিতে ভারতবাসীর জলকষ্টের বিষয়টি উঠে আসে। রবীন্দ্রনাথ বীরভূমে ১৯২২, ১৯২৬ এ প্রকট খরার কারনে কৃষি সমন্বয়ের আদলে সেচ সমন্বয় প্রথার সূচনা করেছিলেন। মোট ৪৯৯ টি সেচ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবি উপাচার্য জানান, ১৯৬০ থেকে ১৯৯১ সালের মধ্যে বাংলাদেশে ১৯টি খরা হয়েছিল। এছাড়াও বাংলাদেশ ১৯৫১, ১৯৫৭, ১৯৬১, ১৯৭২, ১৯৭৬, ১৯৭৯, ১৯৮৯ এবং ১৯৯৭ সালে মারাত্মক খরার সম্মুখীন হয়েছিল। সুতরাং, আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। বিশেষত, উত্তর-পশ্চিম ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে উন্নততর পানি ও শস্য ব্যবস্থাপনা, অন্যান্য উৎসের সাথে পানি সরবরাহ বৃদ্ধি, জনসচেতনতা বৃদ্ধি, পানি সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ, খরা পর্যবেক্ষণ ও সেচ ব্যবস্থাপনার প্রযুক্তি, তীব্র জলাবদ্ধতা ও স্থানীয় পরিকল্পনা এবং পানি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
উল্লেখ্য, শনিবার (২২ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় খরা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম জাতীয় খরা সম্মেলন ২০২৩-এর একটি সেশনের চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন