পবিপ্রবিতে হল ছাত্রলীগের কর্মীসভা ঘোষণা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) অন্তর্গত হল শাখা এবং বরিশাল ক্যাম্পাস শাখার কর্মীসভার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার (২৩ই জুলাই) পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্য ছাত্রসমাজ ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল ইউনিট সমুহের সমন্বিত কর্মীসভা আয়োজন করার নির্দেশ প্রদান করা যাচ্ছে। বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়, আগামী ৩০ই জুলাই (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেরেবাংলা হল-১, শেরেবাংলা হল-২ এবং কবি বেগম সুফিয়া কামাল হল ছাত্রলীগের কর্মীসভা আয়োজন করার নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত কর্মীসভায় ইউনিট সমুহের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়ে আসার জন্য বলা হয়েছে।
তবে বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর অন্তর্গত বরিশাল ক্যাম্পাস শাখার কর্মীসভা আগামী ৩১ জুলাই (সোমবার) আয়োজন করার নির্দেশ দিয়েছে পবিপ্রবি ছাত্রলীগ। জীবন বৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে-দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,জন্ম সনদের ফটোকপি, সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র বা মার্কশীটের ফটোকপি, নিজ জেলা/উপজেলা/পৌর/ইউনিয়ন কর্তৃক আওয়ামীলীগ কর্তৃক প্রত্যয়নপত্রের ফটোকপি(মোবাইল নাম্বার সহ) এবং অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ( যদি থাকে) এর ফটোকপি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন