আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীরা হামলায় অন্তত চার বেসামরিক নিহত হয়েছেন। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটে।
দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের তথ্য মতে, হামলার ঘটনায় ৪ জন নিহত হয়েছে। কিন্তু ইতালির একটি দাতব্য সংস্থা দাবি করছে সেই গোলাগুলিতে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
এদিকে হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন না আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। অনাকাঙ্ক্ষিত ওই হামলার পরপরই এক টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি জানান, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেয়া হয় ঘটনার পরপরই।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক