ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পবিপ্রবি সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ২৭-৭-২০২৩ বিকাল ৬:৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(পবিপ্রবিসাস) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সত্য প্রকাশে আপোষহীন স্লোগানকে ধারণ ২০২২ সালের ২৭ জুলাই যাত্রা শুরু করে সাংবাদিক সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সাফল্যের ১বছর পার করে ২য় বছরে পদার্পণ করল পবিপ্রবিসাস।

বৃহস্পতিবার(২৭ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালীর বের হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গিয়ে থামে। এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে ৩.১০ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি উপাচার্য ও পবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। আরও উপস্থিত ছিলেন পবিপ্রবিসাসের উপদেষ্টাগণ-সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি, সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দীন ও সহকারী অধ্যাপক আবুবকর সিদ্দিক, জনসংযোগ কর্মকর্তা এমরান হোসেন ও আসমা আক্তার সেতু, পবিপ্রবিসাসের কার্যকরী কমিটির সকল সদস্য এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালী শেষে বিকেল ৩.২০ মিনিটে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপাচার্য ও পবিপ্রবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যতে দক্ষ সাংবাদিক তৈরির পাশাপাশি এটি সহশিক্ষা কার্যক্রমের একটি অংশ। এছাড়াও তিনি পবিপ্রবি সাংবাদিক সমিতির ভবিষ্যতে এগিয়ে যাওয়া ও সাফল্য কামনা করে।

সংগঠনটির সভাপতি আনিসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে কেউ অনিয়ম-দূর্নীতির পথে হাঁটলে পবিপ্রবি সাংবাদিক সমিতি তা শক্ত হাতে দমন করবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ভালো সংবাদগুলো বিশ্ব দরবারে পৌছে দিবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত