ফ্যানচুরির অভিযুক্ত ববি কর্মকর্তাকে শোকজ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফ্যান চুরি করে বিক্রির দায়ে অভিযুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) সুপ্রভাত হালদার এই শোকজ পত্র দিয়েছে বলে জানা গেছে। আগামী দশ (১০) কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেবার নির্দেশ দেয়া হয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে। এর ব্যাতয় ঘটলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ বলেন,' আগামী দশ কর্মদিবসের মধ্যে উল্লিখিত অভিযোগের ব্যাপারে যৌক্তিক কারণ দর্শানোর জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে অভিযুক্তকে চিঠি দেয়া হয়েছে'।
এদিকে অভিযুক্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,' চিঠি পেয়েছি। যথাসময়ে জবাব দেবো'।
প্রসঙ্গত, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধের দিনে এক হকারকে সাইকেলের পিছনে করে ফ্যান নিতে দেখে বাঁধা দেন এক আনসার সদস্য। পরে ঐ কর্মকর্তা এসে বিশ্ববিদ্যালয়ের স্টাফ বলে ঐ হকারকে ভোলা রোড সংলগ্ন গেট দিয়ে বের করে দেন বলে জানা যায়৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য