বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে একটি র্যালী প্রশাসনিক ভবনের সামনে থেকে ওয়াজেদ ভবন প্রদক্ষিণ করে ফিশারিজ পুকুর পাড়ে এসে শেষ হয়। পরে ফিশারিজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের মৎস্য খাত এখন অনেক এগিয়ে গেছে। মৎস্য খাতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গবেষকরা এসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিন দিন নতুন জাতের মাছ উদ্ভাবন এবং মাছের কোয়ালিটি উন্নয়নে কাজ করতে পারছেন। করোনার মাঝেও বাংলাদেশ মৎস্য উৎপাদন করে দেশের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে সক্ষম হয়েছে। আমি চাই আগামীতে দেশের মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হাবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদ অগ্রনী ভূমিকা রাখবে এবং নতুন সম্ভবনা সৃষ্টি করবে।"
মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.সাইফুর রহমানসহ মাৎস্যবিজ্ঞাস অনুষদের সকল চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied