ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ২:২৮

মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) পণ্য ও শ্রমিকবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরটিএম জানিয়েছে, দ্রুতগতিতে ট্রাক চালানোর সময় হঠাৎ চাকা ফেটে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা বাসের সামনে চলে আসেন। আর এতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাটি মালির সেগোউ শহর থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি স্থানে ঘটে। দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বাসের ছবিসহ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অংশ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে এই দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন। এছাড়া প্রাথমিকভাবে ৩৭ জনের নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে ৪১ হয়েছে বলেও জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের সচেয়ে বিপজ্জনক সড়কগুলো আফ্রিকায় অবস্থিত। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৬ জন মারা যান সড়ক দুর্ঘটনায়।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮