পবিপ্রবিতে বৃহত্তর যশোর ছাত্রকল্যান সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর যশোর ছাত্রকল্যান সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক ও ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক মোঃ আবদুল লতিফ। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন একই সাথে বৃহত্তর যশোর ছাত্রকল্যান সমিতির সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সাথে আমন্ত্রিত অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরবর্তীতে বৃহত্তর যশোর ছাত্রকল্যান সমিতির ২০২৩-২৪ সেশনের ৩১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মোঃ ওয়াহিদুর রহমানকে সভাপতি ও একই অনুষদের শিক্ষার্থী মোঃ আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সদ্য বিদায়ী কমিটির সভাপতি অনুপ কুমার পাল ও সাধারণ সম্পাদক খন্দকার সাজিন হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্