আবারও আইটেম গানে নুসরাত ফারিয়া
ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ আইটেম গানে দর্শক মাতিয়েছেন নুসরাত ফারিয়া। আবারও আইটেম গানে তাঁকে দেখা যাবে। টালিউডের রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে কোমর দোলাবেন দুই বাংলার এই নন্দিত অভিনেত্রী।
‘মেনকা’ শিরোনামের গানের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। এতে তাঁর সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুকে প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।
ফারিয়া বলেন, ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। ‘মেনকা’ গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে– এ আশা করাই যায়।’
গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ২০১৩ সালে রাজ চক্রবর্তী নির্মাণ করেন ‘প্রলয়’।
গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল তা হলো, নির্বিচারে নারী ধর্ষণ। এবার তিনি দর্শকের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’। এ ছাড়াও সিরিজে আছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল। জি-ফাইভে ১১ আগস্ট থেকে দেখা যাবে সিরিজটি।
এমএসএম / এমএসএম
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’