ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

পেন্টাগনের কাছে গোলাগুলি, পুলিশ কর্মকর্তা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:২৯

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন ভবনের কাছে গোলাগুলিতে একজন পুলিশ অফিসার নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, গোলাগুলির পর পেন্টাগন ভবন বন্ধ করে দেয়া হয়। পেন্টাগন কমপ্লেক্সের কাছে বাস প্লাটফর্মে ওই গোলাগুলি হয়েছে।

ঘটনার পর পেন্টাগনের সদর দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে উল্লেখ করেছে, ট্রানজিট সেন্টারে একটি ঘটনার পর এই মুহূর্তে পেন্টাগন বন্ধ রাখা হয়েছে। জনসাধারণকে এই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে। খবর এপির

পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সি জানিয়েছে, পেন্টাগন ভবন থেকে এরই মধ্যে লকডাউন তুলে নেয়া হয়েছে এবং তা পুনরায় খুলে দেয়া হয়েছে। করিডর ২ এবং মেট্রো প্রবেশপথ এখনো বন্ধ রয়েছে। তবে পথচারীদের চলাচলের জন্য করিডর ৩ খুলে দেয়া হয়েছে। প্রতিদিন চলাচলের জন্য পেন্টাগনের হাজার হাজার লোক মেট্রো বাস প্লাটপর্ম ব্যবহার করে থাকে।

পেন্টাগন মেট্রো এলাকায় গোলাগুলির ঘটনা সম্পর্কে আর্লিংটন ফায়ার অ্যান্ড ইএমএস এক টুইটার বার্তায় জানিয়েছে, গোলাগুলিতে আহত কয়েকজনকে তারা চিকিৎসা দিয়েছে।

চলতি বছর আমেরিকায় গোলাগুলির ঘটনায় ১৮৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যার মধ্যে ৩৫ জন মারা গেছেন।

প্রীতি / প্রীতি

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত