ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিকাশ থেকে জিপিতে রিচার্জ করে বাইক, এসি, টিভি জেতার সুযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ২:৫৮

বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জ করে গ্রাহক জিতে নিতে পারেন মোটরবাইক, এসি ও টিভি কুপন। শুধু তাই নয়, যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জ করে প্রতিদিন ১,০০০ জন গ্রাহক পাচ্ছেন ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

৮ আগস্ট, ২০২৩ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে সর্বোচ্চ রিচার্জকারী পাবেন ১,৪০,০০০ টাকা মূল্যের একটি বাইক কুপন, দ্বিতীয় সর্বোচ্চ রিচার্জকারী পাবেন ৪৬,০০০ টাকা মূল্যের একটি এসি কুপন এবং তৃতীয় সর্বোচ্চ রিচার্জকারী পাবেন ৩০,০০০ টাকা মূল্যের একটি টিভি কুপন। কুপনগুলো শুধুমাত্র নির্বাচিত আউটলেটে ব্যবহার করা যাবে।

একইসাথে, এই ক্যাম্পেইনে প্রতিদিন বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোণ নাম্বারে সর্বোচ্চ রিচার্জের ভিত্তিতে ১০০০ জন গ্রাহক পাচ্ছেন ১০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন একটি অবিচ্ছেদ্য অংশ। আর যেকোনো সময় যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের রিচার্জকে সবচেয়ে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে বিকাশ। গ্রাহকদের এই অভিজ্ঞতাকে আরো আনন্দময় করতেই এই অফার দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি।

গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে যেকোনো গ্রামীণফোন নাম্বারে টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://bka.sh/GPmega

এমএসএম / এমএসএম

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার

ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের

কম‌লো সোনার দাম

আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

বাড়ল জেট ফুয়েলের দাম

২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে এনবিআরের নির্দেশ

‘মোংলা বন্দরের আধুনিকায়নে খুলবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার’

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ১২ হাজার ৭২ টাকা

নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস!

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা