ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পশ্চিমবঙ্গে বন্যায় ২৩ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১২:৫

অতিবৃষ্টি ও বন্যার প্রভাবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম থেকে এমন তথ্য পাওয়া গেছে।

মৃতদের মধ্যে- রাজ্যের দেয়ালচাপায় ৬ জন, পানিতে ডুবে ৭ জন, বজ্রপাতে ৬ জন ও বিদুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। এছাড়া কালিম্পংয়ে ভূমিধসে মৃত্যু হয়েছে ২ জনের।

ইতোমধ্যে ১ লাখ ১৩ হাজার ১৮১ জনকে দুর্গত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। ত্রাণশিবির খোলা হয়েছে ৩৬১টি, যেখানে আশ্রয় নিয়েছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ।

এদিকে এই বন্যাকে ‘ম্যান মেড’ উল্লেখ করে এর জন্য দামোদর ভ্যালি করপোরেশনকে (ডিভিসি) দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি অভিযোগ করেন, ‘ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়েই পানি ছেড়ে দিয়েছে। এর সঙ্গে প্রবল বর্ষণ যোগ হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে দামোদর ভ্যালি করপোরেশন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮