ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ওবামার জন্মদিনের পার্টি হচ্ছে না


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১২:৩৪

ষাটে পৌঁছাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী সপ্তাহে তার ৬০তম জন্মদিন। এ উপলক্ষ্যে বিশাল পার্টি করার পরিকল্পনা ছিল তার। সে অনুযায়ী সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিক ও মার্কিন প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানোর কথা ছিল।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জাকজমক নিয়ে ওই জন্মদিন-পার্টি আর হচ্ছে না। একেবারেই ছোট পরিসরে জন্মদিন উদযাপন করবেন ওবামা।

জন্মদিনের পার্টির তালিকা থেকে অনেক ধনাঢ্য ও বিখ্যাত লোককে ইতোমধ্যে বাদ দেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার ওবামার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র হান্নাহ হ্যানকিনস এক বিবৃতিতে জানান, কোভিডের বিধিনিষেধ মেনে মাস খানেক আগেই ঘরের বাইরে বড় ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় (সাবেক) প্রেসিডেন্ট ওবামা এবং মিসেস ওবামা এ পরিকল্পনা থেকে সরে এসেছেন।

কেবল ঘনিষ্ট বন্ধু ও স্বজনদের নিয়েই হবে জন্মদিনের ওই অনুষ্ঠান হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বরাক ওবামা ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন করে আঘাত হেনেছে করোনা। করোনার অতিসংক্রমণশীল ধরন ডেল্টার বিস্তারের কারণে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু - উভয়ই বেড়েছে। এতে নতুন করে নানা স্থানে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সূত্র: এনডিটিভি

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮