ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ০৩ সেপ্টেম্বর


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ৪:১৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ০৩ সেপ্টেম্বর। 
 
সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ে দুপুর ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং বিভিন্ন উপ-কমিটির আহবায়কবৃন্দরা উপস্থিত ছিলেন । ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তির তারিখ আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা ১৫২০ টি।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?