ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় পবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৫-৮-২০২৩ দুপুর ২:৫৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর  ৯:১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এরপর একে একে শ্রদ্ধা জানান পবিপ্রবি শাখা ছাত্রলীগ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা পরিষদ এবং পবিপ্রবি সাংবাদিক সমিতি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন।

এরপর দেয়ালিকা উন্মোচন শেষে জয়বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালি বের হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সামনে এসে শেষ হয়।সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ডকুমেন্টারি প্রদর্শনী এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “১৫ আগস্ট জাতির এক কলঙ্কজনক অধ্যায়। পৃথিবীর ইতিহাসে এক নৃশংস ও জঘন্যতম ঘটনার বিরল দৃষ্টান্ত ১৯৭৫ সালের ১৪ আগস্ট দিবাগত রাত। সদ্য স্বাধীন বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলে। আত্মস্বীকৃত এই খুনিরা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই ফাঁসি কার্যকর করতে হবে। তবেই দেশ কলঙ্কমুক্ত হবে।”

দুপুরে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা