লেবাননে ইসরায়েলের বিমান হামলা
লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। দ্বিতীয় দিনের মতো লেবাননের সীমান্ত এলাকা থেকে রকেট ছুঁড়ার ঘটনার জেরে ইসরায়েল এ বিমান হামলা চালায়। খবর আল জাজিরার।
ইসরায়েলের বিমান বাহিনী এক টুইটে জানিয়েছে, ‘আজ (বৃহস্পতিবার) ভোরে ইসরায়েলের সীমানার ভেতরে লেবানন থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে।’ এর প্রক্রিয়ায় যেসব স্থান থেকে রকেট নিক্ষিপ্ত হয়েছে, সেসব স্থানে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়।
ফিলিস্তিনের গাজা অথবা সিরিয়ায় সন্দেহভাজন হিজবুল্লাহ বা ইরানের কোনো লক্ষ্যে প্রায়ই বিমান হামলা চালাতে দেখা যায় ইসরায়েলকে। তবে ২০১৪ সালের পর এটাই প্রথম লেবাননের কোনো লক্ষ্যে হামলা চালালো ইসরায়েল।
২০০৬ সালে ইরান সমর্থিত হিজবুল্লাহ’র বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল। দক্ষিণ লেবাননে সশস্ত্র এ গোষ্ঠিটি সক্রিয় রয়েছে। তখন থেকেই ওই সীমান্তের পরিবেশ অনেকটাই শান্ত।
লেবাননের আল-মনার টেলিভিশনে হিজবুল্লাহ জানায়, সীমান্তের সাত মাইলের মধ্যে মাহমুদিয়া শহরের বাইরে ইসরায়েল দুটি বিমান হামলা চালিয়েছে। হামলার খবর নিশ্চিত করেছে লেবাননের জাতীয় সংবাদমাধ্যমও।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক