মানুষের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন শেখ কামাল : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ কামাল ছিলেন নিখাঁদ দেশপ্রেমিক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তিনি নিয়োজিত ছিলেন। বেঁচে থাকলে সমাজ ও দেশকে অনেক কিছুই দিতে পারতেন। কিন্তু ‘৭৫-এর ১৫ আগস্টের কালরাতে ঘাতকের নির্মম বুলেট তার সব প্রয়াস স্তব্ধ করে দেয়। এ দেশের ক্রীড়াঙ্গনেও শেখ কামাল আধুনিকতার সূচনা করে গেছেন। এ দেশের মানুষের হৃদয়ে শেখ কামাল বেঁচে থাকবেন অনন্তকাল। প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (৫ আগসস্ট) সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা, পৌর ভবনে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দরিদ্র ও অসস্ছ্বল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, গরিব-অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক ঢেউটিন ও নগদ অর্থ প্রদান এবং চাষিদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
Link Copied