ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জ্বালানী সংকটে বন্ধ ববির কেন্দ্রীয় লাইব্রেরীর জেনেরেটর


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ২২-৮-২০২৩ দুপুর ২:৪০
জ্বালানি সংকটে কারণে বন্ধ থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর জেনেরেটর।শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত বেশকিছুদিন ধরে লাইব্রেরির জেনারটর বন্ধ রয়েছে৷ এতে বিদ্যুৎ চলে গেলে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা৷ এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশকিছুদিন যাবৎ রাত্রে লোডশেডিং এর প্রকোপ দেখা গেছে৷ এ কারণে বিদ্যুৎ চলে গেলে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা৷
 
এই তীব্র তাপদাহে রিডিংরুমে মনোরম পরিবেশে পড়ার জন্য চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। জ্বালানি সংকটে দিনে দুই থেকে তিনবার বিদ্যুৎ চলে যায়। একবার গেলে আধাঘন্টার নিচে আসে না বিদ্যুৎ। 
 
লাইব্রেরীতে পড়তে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, লাইব্রেরির জেনেরেটর থাকলেও জ্বালানি সংকটে বিগত ৫ থেকে ৬ দিন যাবৎ বন্ধ রয়েছে জেনেরটি। এতে আমাদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এই তীব্র তাপদাহে ভোগান্তিতে আমার মত লাইব্রেরিতে পড়তে আসা শতাধিক শিক্ষার্থী। অতি দ্রুত জেনেরটরের সমস্যা দূর করে শিক্ষার্থীর দুর্ভোগ লাঘবের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
 
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সুব্রত পালীত বলেন, নিরিবিলির কারণে লাইব্রেরীতে যাচ্ছি। সামনে সেমিস্টার পরীক্ষা কিন্তু লোডশেডিং কারণে জেনারেটর থাকার পরেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমরা। কর্তৃপক্ষ বলছে, সংকটের কারণে তেল শেষ৷ যাচ্ছি সুবিধার জন্য কিন্তু অসুবিধার শেষ নেই।
 
এই বিষয়ে লাইব্রেরিয়ান ধীমান কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জ্বালানি তৈল শেষ হওয়ায় সমস্যা হয়েছে আমি আগেও বলেছি ইন্জিনিয়ারিং শাখায় আবার বলে দিচ্ছি যেন কালকের ভিতরে জ্বালানি তেল সরবরাহ করে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?