লকডাউনে ব্যাংক লেনদেনের নতুন সময়ের প্রজ্ঞাপন জারি
সর্বাত্মক লকডাউনের মেয়াদ ফের ৭ দিন বাড়িয়েছে সরকার। আগামী ৬ জুন পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ বহাল থাকবে। নতুন নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরো আধাঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩০ মে) লকডাউনের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বিকাল সাড়ে চারটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে করোনায় সময় কমিয়ে আনলেও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে ব্যাংকিং লেনদেনের সময়।
জামান / জামান
সিলেটে ভাইব্রেন্টের ২২তম সেলস সেন্টার উদ্বোধন
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং