ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রায়িসি
ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম রায়িসি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে এ অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন আগেই ইরানের বিচার বিভাগের প্রধান, সংসদ স্পিকার, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি অতিথিরা।
ইরানের সংবিধানের ১২১ নম্বর অনুচ্ছদ অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্ট রায়িসি দেশের জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন। বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও রীতি অনুযায়ী রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। খবর পার্সটুডের
এর আগে ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
এসব অতিথির মধ্যে রাষ্ট্র ও সরকারদের পাশাপাশি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, উপ পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ নানা পর্যায়ের পদস্থ কর্মকর্তা।
বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির মুখপাত্র সাইয়্যেদ নিজামুদ্দিন মুসাভি জানিয়েছেন, ১০ দেশের সরকার প্রধান, ২০ দেশের সংসদ স্পিকার, ১১ জন পররাষ্ট্রমন্ত্রী ও ১০ জন অন্যান্য মন্ত্রীর পাশাপাশি রাষ্ট্র ও সরকার প্রধানদের বিশেষ প্রতিনিধিরা রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক