ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্যান্টিন বন্ধ করে পালালেন ববির হলের ক্যান্টিন পরিচালক, দুর্ভোগে শিক্ষার্থীরা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ১২:২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে-বাংলা হলের ক্যান্টিন পরিচালক সুমন ও তার কর্মচারীরা কক্যান্টিন বন্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে৷ ফলে ক্যান্টিন আপাতত বন্ধ রয়েছে। এজন্য দুর্ভোগে পড়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।জানা যায়, গত ৩০ আগস্ট (বুধবার) রাতের খাবার পরিবেশনের পর আজ সকাল থেকেই খোঁজ নেই সুমন ও তার কর্মচারীদের। তারা হলের ক্যান্টিন পরিচালনার দায়িত্বে চলতি মাস আগস্ট থেকে শুরু করেন৷ ক্যান্টিনে দায়িত্বরত বাবুর্চি মো: বেলাল নতুন পরিচালকের পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ক্যান্টিনের বাবুর্চি বেলাল জানান, হলের ক্যান্টিন চালাতে গিয়ে লোকসান ও ঋণের সম্মুখীন হয় সুমন।  আজ মাসের শেষদিন ক্যান্টিনে আয়-ব্যায়ের হিসাব করা হবে, যথাযথ হিসাব দিতে পারবে না বলে এবং ক্যান্টিনের গ্যাস মালিকদের ও অন্যান্যদের টাকা পরিশোধ করার চাপ সহ্য করতে না পেরেই সে ও তার লোকেরা পালিয়েছে।

দুপুরের ক্যান্টিন চলবে কিনা জানতে চাইলে তিনি জানান, সুমন ও তার লোকেরা পালিয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত টাকা না থাকায় রান্নার জন্য তরকারি ও গ্যাস কেনা সম্ভব না। এই মূহুর্তে রান্নার কাজে হাত দিতে পারছিনা। আপাতত ক্যান্টিন বন্ধ থাকবে। 

হলের আবাসিক শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, আজ (বৃসস্পতিবার) ঘুম থেকে উঠার পর ক্যান্টিনে গিয়ে দেখতে পাই, ক্যান্টিনের পরিচালক ও তার লোকেরা পালানোয় ক্যান্টিন বন্ধ থাকবে। এমতাবস্থায়, আমাদের অন্য হলের ক্যান্টিন আর বাইরের হোটেলে থেকে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এ ভোগান্তি দূর করার জন্য কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

শেরে বাংলা হলের ক্যান্টিন পরিচালক সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়৷

এ বিষয়ে শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত ছিলাম না।  শিক্ষার্থীদের সুবিধার্তে দ্রুতই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?