ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হংকংয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার ঘোষণা বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২১ বিকাল ৫:১০

হংকংয়ের হাজার হাজার বাসিন্দাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ী নিরাপদ আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন কর্তৃক হংকংয়ের স্বাধীনতা লঙ্ঘন হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা অনুযায়ী হংকংয়ের নাগরিকরা যুক্তরাষ্ট্রে ১৮ মাস নিরাপদে থাকতে পারবেন। ইতিমধ্যে দেশটির কয়েক হাজার নাগরিক মার্কিন মুলুকে আশ্রয় নিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় অসন্তুষ্ট প্রকাশ করেছে চীন। তারা এই সিদ্ধান্তকে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে গত বছর স্বায়ত্তশাসিত অঞ্চলটির জন্য নিরাপত্তা আইন গ্রহণ করে চীন। আইনটি বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ এবং গোপন চুক্তিকে অপরাধ বলে বিবেচিত করে। মূলত আইনটির মধ্য দিয়ে হংকংয়ের স্বাধীনতাকামীদের দমন করার পদক্ষেপ নেয় চীন সরকার।

জো বাইডেন বলেন, চীন তার অবশিষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে ক্ষুণ্ন করছে, একাডেমিক স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করছে। হংকংয়ে নতুন নিরাপত্তা আইনের অধীনে সমাজকর্মী ও বিরোধী রাজনীতিকসহ শতাধিক লোককে আটক করা হয়েছে, উল্লেখ করেন তিনি।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ মার্কিন সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। বলেন, যুক্তরাষ্ট্র সত্য উপেক্ষা এবং বিকৃত করছে। পাশাপাশি চীনের অভ্যন্তরীণ বিষয়ে তারা ব্যাপক হস্তক্ষেপ করছে।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮