গোলাম মসীহ্'র অসাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদে যুগ্ম আহবায়কের পদ থেকে টিটুর পদত্যাগ
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপিকে প্রধান পৃষ্ঠপোষক ও নিজেকে সদস্য সচিব পরিচয়দানকারী গোলাম মসীহ্'র অসাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছেন খন্দকার মনিরুজ্জামান টিটু।
বৃহস্পতিবার দুপুরে রওশন এরশাদ বরাবর লিখা পদত্যাগ পত্রের মাধ্যমে গোলাম মসীহ্'র বিরুদ্ধে নানা অভিযোগ উথাপন করেন টিটু।
এতে মনিরুজ্জামান টিটু উল্লেখ করেন, গত ২২ অগাস্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে বেগম রওশন এরশাদের সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য দিয়ে এই গোলাম মসীহ্ গংরা প্রকাশ্যে অযোগ্য, অদক্ষ ও বিএনপি-জামায়াতের এজেন্ট জিএম কাদেরের পক্ষে অবস্থান নেন। এর মধ্যদিয়ে সারা দেশে বিরোধী দলীয় নেতার সম্মানের হানি ঘটানো হয়। পাশাপাশি এরআগে ২৪ জুন সরকার বিরোধী অবস্থান নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ডাকা বৈঠকে অংশ নেন গোলাম মসীহ্। যেখানে ছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতিকরাও।
এছাড়া সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পর থেকে দেশজুড়ে নাম না জানা ব্যক্তিদের অন্তর্ভূক্ত করে, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের অভিযোগ করেন টিটু। তিনি বলেন, পরবর্তীতে যাদের অনেকেই খুঁজে পাওয়া যায়নি। সভা বা পরিচিত সভা অথবা কর্মী সভার ডাক দিয়ে অনেকে সটকে পরেন। অনেকে ফোন করে অভিযোগ করেন, অনুমতি ছাড়া কেনো তার নাম কমিটিতে রাখা হলো? পদত্যাগপত্রে অভিযোগ এনে খন্দকার মনিরুজ্জামান টিটু বলেন, এভাবে চলতে থাকে গোলাম মসীহ্'র অসাংগঠনিক কার্যক্রম। সবশেষ বেগম রওশন এরশাদের সিদ্ধান্তকে অমান্য করে প্রকান্তরে গোলাম মসীহ্, জিএম কাদের পন্থীদের পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ করেন টিটু।
আর সে কারণে বেগম রওশন এরশাদের নেতৃত্বের প্রতি আনুগ্যত প্রকাশ করে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কের পদ থেকে পদত্যাগ করেন খন্দকার মনিরুজ্জামান টিটু।
এমএসএম / এমএসএম
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে