প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পেজে (আগের টুইটার) এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। এ পোস্টে শেখ হাসিনা ও ল্যাভরভের কয়েকটি ছবিও দেওয়া হয়েছে।
ঠিক কখনও এ সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে কিছু লেখা হয়নি পোস্টে। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি। গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ল্যাভরভ।
কোনো রুশ পরররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর এটি।
জি-২০ সম্মেলনে যোগ দিতে আজই ঢাকা থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল সন্ধ্যায় ল্যাভরভ ঢাকায় পোঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসনে ল্যাভরভ।
বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ের ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মধ্যেও বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র ও তাদের বন্ধুরা বাংলাদেশের ওপর শক্তি প্রয়োগের যে চেষ্টা করছে, যা ঠিক নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বাইরের শক্তির হস্তক্ষেপ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের পরও রাশিয়া ইস্যুতে পররাষ্ট্র নীতিতে অটল থাকায় বাংলাদেশের প্রশংসা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-রাশিয়া একসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে এবং পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে।
এমএসএম / এমএসএম
‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না
আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে
ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী
নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি
বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দিনের সংলাপ শুরু
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ