সপ্তাহে ৭ দিনই খোলা থাকবে পবিপ্রবির লাইব্রেরী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরী বর্তমানে সপ্তাহে সাতদিন খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্বে শুধুমাত্র সপ্তাহে ৪ দিন খোলা থাকতো লাইব্রেরী, এমনকি সাপ্তাহিক ছুটির দিন না থাকা সত্ত্বেও মঙ্গলবার অনলাইন ক্লাসের কথা বলে দিয়ে বন্ধ রাখা হতো। যার কারণে শিক্ষার্থীদের জ্ঞান চর্চার স্থানের সংকট হয়ে পড়ে। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছিলো সাধারন শিক্ষার্থীদের মধ্যে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগের সুরে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সপ্তাহে ৭ দিন খোলা থাকলেও সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তাছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সকাল ৮ টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত খোলা থাকে, সেক্ষেত্রে আমাদের লাইব্রেরী বিকাল ৫ টায় বন্ধ হয়ে যায়, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম অন্তরায় বলে মনে করেন তিনি।
এ সমস্যা নিরসনের জন্য গত ১০ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন ২০ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংযুক্ত একটি আবেদন গ্রন্থাগারিক বরাবর প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার(অ.দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটির দিনসমূহে শিফটিং ডিউটির মাধ্যমে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ খোলা রাখার আদেশ দেন। এরই প্রেক্ষিতে এখন থেকে সপ্তাহে ৭ দিনই খোলা থাকবে পবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরী।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্