আর সন্ত্রাস নৈরাজ্যের রাজনীতি চলবে না-কাজী মামুন
জাতীয় পার্টিকে নির্বাচনমূখি দল দাবি করে বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, আন্দোলন-সংগ্রাম যাই করুণ না কেনো, এদেশে আর সন্ত্রাস-নৈরাজ্যের রাজনীতি চলবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশকে উন্নতবিশ্বের পথে এগিয়ে নিচ্ছেন। তাই আন্দোলনের নামে অরাজকতা নয়, নির্বাচনী উৎসবে অংশ নেয়ার অপেক্ষায় আছে দেশের মানুষ।
শনিবার সকালে ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জাপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মামুন আরো বলেন, সাংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে অংশ নেবে জাতীয় পার্টি। তাই অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকার ও নির্বাচন কমিশনকে সকল প্রস্তুতি নেয়ার অনুরোধ করেন তিনি।
বিরোধী দলীয় নেতার মূখপাত্র আরো বলেন, আগামী নির্বাচনে মহাজোটগতভাবে যাকেই প্রার্থী করা হোক না কেনো, আপনারা অবশ্যই সম্মিলিতভাবে তার বিজয়ের জন্য কাজ করবেন। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
মামুনূর রশীদ বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশের উন্নয়ণের ধারাবাহিকতা স্তব্ধ করে দিতে চায়। উন্নত বিশ্বের প্রতিযোগিতায় হাঁটতে থাকা বাংলাদেশকে নিজেদের গোলাম বানাতে চায়। তিনি বলেন, এদেশে আর গোলামীর রাজনীতি চলবে না। ৩৩ বছর আগে পল্লীবন্ধু এরশাদ যে মহাপরিকল্পনা রেখে গেছেন, সে পথেই হাঁটছে দেশের উন্নয়ণ।
উপজেলা জাপার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিতসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম ঠিকাদার, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মহসিন রানা ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদুস প্রমূখ। এতে উপজেলা ও পৌরসভাসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে