ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রীতি ক্রিকেট ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন দলের দাপুটে জয়


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ১:২৮
বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্রীড়া সংগঠন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন ও শাহজাদপুর ক্রিকেট একাডেমির মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় হাতে ৫ উইকেট ও ১১ ওভার রেখে ই দাপুটে জয় ছিনিয়ে এনেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দল।
 
১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রীতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে শাহজাদপুর ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩০ ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। একাডেমির পক্ষে শাফি সর্বোচ্চ ৩৬ রান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রিয়ন ও জাহিদ উভয়েই ২ টি করে উইকেট শিকার করেন।
 
২য় ইনিংসে ১৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন দল ৫ উইকেট হাতে রেখে ১৯ ওভারে ই পৌঁছে যায় নির্ধারিত গন্তব্য ১৬৫ রানে। ৪৪ বলে অপরাজিত ৯৭ রান ও ১ টি উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন অধিনায়ক মো: মেহেদী হাসান।
 
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন দলের এই দুর্দান্ত দাপুটে জয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাপ্রেমী শিক্ষার্থীরা।
 
উল্লেখ্য, ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত বিভিন্ন আয়োজন করে যাচ্ছে। বিগত বছর বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী