বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ : রায়িসি
বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, তার সরকারের আমলে দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। শুক্রবার তেহরান সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রত্যয় জানান। খবর পার্সটুডের
সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ইরানের সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, সেই সম্পর্কের ধারাবাহিকতায় সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকার সঙ্গে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্কের বিস্তার ঘটানো সম্ভব হলে তাতে দুদেশের জনগণই লাভবান হবে।
দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে উভয় দেশে যৌথ পুঁজি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন রায়িসি। মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, নির্যাতিত মুসলিম এই জনগোষ্ঠীকে তাদের চলমান দুর্দশা থেকে মুক্তি দেয়ার স্থায়ী ব্যবস্থা করতে হবে এবং এ কাজে ইরান সাধ্য অনুযায়ী বাংলাদেশের পাশে থাকবে।
সাক্ষাতে আগামী চার বছর প্রেসিডেন্ট রায়িসির দায়িত্ব পালনের সময় বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা চলছে তাতে তেহরানের অংশগ্রহণ প্রত্যাশা করে ঢাকা।
প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তেহরান সফর করছেন শাহরিয়ার আলম। বৃহস্পতিবার ইরানের সংসদে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রীতি / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক