মাছের দাঁত মানুষের মতো!
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় এক জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ, যার দাঁতগুলো দেখতে অনেকটা মানুষের দাঁতের মতো। পরে ওই মাছের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ছবিতে দেখা গেছে, মাছটির দুই মাড়িতেই দাঁত আছে। দাঁতগুলো দেখতে অনেকটা মানুষের দাঁতের মতো। এ ছাড়া মুখের ভেতরের দিকেও কয়েকটি দাঁত রয়েছে মাছটির।
বলা হচ্ছে মাছটির নাম ‘শীপসহেড’, বাংলায় যার অর্থ দাঁড়ায় - ‘ভেড়ার মাথা’। এ নামকরণের কারণ হলো - এ মাছের মুখ দেখতে অনেকটা ভেড়ার মতোই।
ফেসবুকে এ মাছের ছবি প্রকাশের পর তা ৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। বহু মানুষ এতে মন্তব্য করেছেন। জ্যঁ-ক্লদ শেফার নামের একজন লিখেছেন, ‘আমি আগে কখনো এটার মতো মাছ দেখিনি।’ আরেকজন লিখেছেন,‘তার দাঁত মনে হচ্ছে আমার দাঁতের চেয়ে ভালো।’
এ ‘শীপসহেড’ মাছ নিয়ে এতো বিস্ময় থাকলেও একেবারে দুর্লভ নয় এটি। উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রায়ই পাওয়া যায় এ মাছ। এটি ১০ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়। সূত্র: এনডিটিভি
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক