বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প
বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প শাখার সহকারী মো. ইমরান হোসেন বলেন, ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে সবশেষ গত ৯ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ৪ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছিল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি।
তার আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট।
এমএসএম / এমএসএম
পরিদর্শনে সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসই
ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী
নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি
বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দিনের সংলাপ শুরু
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী
ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও