ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গরমের ভোগান্তি এ বছরের মতো শেষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৫-২০২১ সকাল ৯:৫১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মাত্র কয়েক দিন বিরতি দিয়ে জ্যৈষ্ঠের মধ্যভাগে এসে গা-জ্বালা গরম শুরু হয়েছে। ফের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। তবে গরমের এই ভোগান্তি এ বছরের মতো শেষ হতে চলেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবির্তত থাকতে পারে এবং দেশের উত্তর-পশ্চিমাংশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এ ছাড়া দেশের অন্যত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মৌসুমি বায়ুপ্রবাহ কক্সবাজারের দিকে ধেয়ে আসছে। এটি কয়েক দিনের মধ্যে টেকনাফ হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে বিস্তার লাভ করবে।

আবহাওয়াবিদরা জানান, গ্রীষ্মকালে ভারতের পশ্চিমাঞ্চলে ভূখণ্ডে প্রচণ্ড তাপের কারণে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, একই সময়ে ভারত মহাসাগর তুলনামূলকভাবে শীতলতর হওয়ায় উচ্চ চাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পসহ সাগর থেকে ভূখণ্ডে মৌসুমি বায়ু প্রবাহিত হয় যা ভারি বৃষ্টিপাত ঘটায়। ভারত মহাসাগর অঞ্চলে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দুই শাখার একটি হলো—আরব সাগর প্রবাহ এবং বঙ্গোপসাগর প্রবাহ। বঙ্গোপসাগরের মৌসুমি বায়ু প্রবাহটি মূলত গাঙ্গেয় সমভূমি অঞ্চল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আবহাওয়ার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। জুন মাসের শুরুর দিকে এই বায়ুপ্রবাহ বাংলাদেশ দিয়ে ভারতের কেন্দ্র-অঞ্চলের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হতে থাকে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইজদী কোর্ট ও ফেনীতে ৩৬ দশমিক ৫ এবং সর্বনিম্নম্ন সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রীতি / জামান

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু ২৭ জুলাই

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

সাবেক আইজিপি বেনজিরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৫ দিন পর বাড়বে বর্ষণের প্রবণতা

অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি