ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দুই মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৮৭ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ১২:৯

চলতি অর্থবছরে প্রথম দুই মাস (জুলাই ও আগস্ট) রাজস্ব ঘাটতি বেড়ে ৪ হাজার ৮৭ কোটি টাকা দাঁড়িয়েছে। ৫০ হাজার ৩২১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭৪ শতাংশ।

বড় রাজস্ব আদায়ের পেছনে ছুটতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথম মাসের রাজস্ব ঘাটতি ছিল কোটি ১৮০০ কোটি টাকার বেশি। যা এখন দ্বিগুণ হয়েছে। এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে। যদিও ভ্যাট কিংবা আয়করে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

জুলাই ও আগস্টে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫ কোটি ১ লাখ টাকা। যেখানে আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি ৮২ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৯ দশমিক ৩৪ শতাংশ হলেও পিছিয়ে আছে ১ হাজার ১৪৪ কোটি টাকা।

একই সময়ে জুলাই ও আগস্টে ২ হাজার ৯৫৮ কোটি ১৬  লাখ টাকার আয়কর ও ভ্রমণ কর কম আদায় হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা, আর আদায় হয়েছে ১২ হাজার ১০০ কোটি ৮৪ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৬ দশমিক ৩৯ শতাংশ।

ডলার সংকটের মাঝেও আমদানি ও রপ্তানি থেকে শুল্ক আদায় তুলনামূলক বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭ কোটি ৫০ লাখ টাকা। আদায় হয়েছে ১৬ হাজার ১৯২ কোটি ১২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধিতে সাড়ে ১৪ কোটি টাকা বেশি রাজস্ব এসেছে এ খাতে।

চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন