ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

পরীমনি, পিয়াসা, মৌ, হেলেনা, রাজের মামলা তদন্তে সিআইডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৩:০

আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ সাতটি মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতটি মামলার মধ্যে রয়েছে- মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিনটি, সাদিয়া ইসলাম মৌ এর একটি, হেলেনার পল্লবী থানার মামলা, চিত্রনায়িকা পরীমনির একটি, প্রযোজক নজরুল ইসলাম রাজের একটি।

শনিবার গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক।

ডিআইজি ওমর ফারুক বলেন, পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় সিআইডির কাছে সাতটি মামলা হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এসব মামলা তদন্ত করবে সিআইডি।

মামলা হস্তান্তরের পর এরইমধ্যে পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও দ্রুত নিয়ে আসা হবে বলে জানা গেছে।

প্রীতি / প্রীতি

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের