গাজায় ফের ইসরাইলী বিমান হামলা
ফিলিস্তিনী এলাকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর ওজুহাতে ইসরাইল গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়।
তারা এক বিবৃতিতে বলেছে, দিনভর গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন পাঠানো হয়। এ কারণে আইডিএফ যোদ্ধারা হামাসের সামরিক কম্পাউন্ডে বিমান হামলা চালিয়েছে। তবে এতে ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
হামাস মিত্র হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরাইলী বাহিনী লেবাননে গোলা নিক্ষেপ করলে শুক্রবার গাজা থেকে এ আগ্নেয় বেলুন পাঠানো হয়।
এদিকে ইসরাইলী সূত্র বলছে, আগ্নেয় বেলুনের কারণে গাজার নিকটবর্তী এশকল এলাকায় চার দফা আগুন লাগে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৫ জুলাই ইসরাইল গাজায় এ ধরণের বিমান হামলা চালায়।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
Link Copied