ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভিসা নীতি নিয়ে পুলিশ ভাবমূর্তি সংকটে পড়বে না: আইজিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৪:১৭

আমেরিকার ভিসা নীতি নিয়ে পুলিশ কোনো ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়বে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরি আব্দুল্লাহ আল মামুন।

তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে আজ সোমবার সকালে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, নির্বাচ‌নের সময় ক‌মিশন‌ পু‌লিশ‌কে যে দা‌য়িত্ব দেবে সে‌টিই পা‌লন করা হ‌বে। নির্বাচনকে সাম‌নে রে‌খে অবৈধ অস্ত্র উদ্ধা‌রে বি‌শেষ অভিযান চালাবে পু‌লিশ।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনপরিপন্থী কাজ যেই করছে তাকেই শাস্তির আওতায় আনা হচ্ছে। পুলিশকেও ছাড় দেওয়া হচ্ছে না।

তেজগাঁওয়ে গোলাগুলির ঘটনায় আইনজীবী ভুবন চন্দ্র শীলের মৃত্যু নিয়ে আইজিপি বলেন, হত্যাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু